সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ

সুনামগঞ্জের স্থানীয় 'ওয়ান টিভি’র' ওয়েব পোর্টাল উদ্বোধন

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১০:০২:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের স্থানীয় 'ওয়ান টিভি’র' ওয়েব পোর্টাল উদ্বোধন
স্টাফ রিপোর্টার::
ওয়ানটিভির নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে পোর্টালের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ওয়ানটিভি’র উপদেষ্টা মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, দৈনিক সুনামগঞ্জের ডাক স¤পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, খলিল রহমান, আকরাম উদ্দিন, শামস শামীম, বিন্দু তালুকদার, মাসুম হেলাল, হিমাদ্রি শেখর ভদ্র, সেলিম আহমেদ তালুকদার, এ আর জুয়েল, একে কুদরত পাশা, মাসুক আহমদ, রেজাউল করিম, কর্ণ বাবু দাস, শাহরিয়ার সুমন, মোহাম্মদ নূর, জালাল উদ্দিন নাসিম, আমীর মাহবুব, আব্দুল বাসির, তানভীর আহমদ, মেহেদী হাসান, রুজেল আহমদ, তামিম রায়হান, জিয়াউর রহমান, মুশফিকুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন, সুজনের সাধারণ স¤পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক স¤পাদক নূরুল হাসান আতাহার, ডা. সৈকত দাস, জুলাইযোদ্ধা ফয়সল আহমদ, শ্রমিক নেতা জসিম মিয়া, প্রবাসী জুলাইযোদ্ধা আলী হোসেন, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নোয়াজ, আলাল হোসেন, কবি ও সাহিত্যিক আজমল আহমদ প্রমুখ। ওয়ানটিভি’র স¤পাদক শহীদনূর আহমেদ ও নির্বাহী সম্পাদক মনোয়ার চৌধুরীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েব পোর্টালের প্রকাশক জাকির হোসেন। অতিথিগণ ফিতা কেটে ও কেক কেটে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক ওয়েবসাইটের বিকল্প নেই। ওয়ানটিভির এই নতুন উদ্যোগ দেশ-বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য নির্ভরযোগ্য সংবাদ ও তথ্যের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ওয়ানটিভির এই নতুন ডিজিটাল যাত্রাকে স্বাগত জানিয়ে অতিথিগণ এর সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর