সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ছাতকে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
ছাতকে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ
ছাতক প্রতিনিধি :: ছাতকে নাজমুল হক (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। পেশায় রাজমিস্ত্রি নামজুল হক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার (৪ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে রাজমিস্ত্রীর কাজ দেখার কথা বলে নাজমুল হককে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা জানান, দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই মো. ইকরাম (২৭) বাদী হয়ে শুক্রবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ নাজমুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে ছাতক থানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ