সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১০:০০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১০:০০:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
সুনামকণ্ঠ ডেস্ক :: ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (৫ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে কোনও বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে, বাংলাদেশি হলেও তাদের নিয়ে আমাদের আইন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এসব ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য মামলাগুলো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠাই। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাই। জয়সওয়াল জানান, এ ধরনের অনেক আবেদন এখনও বাংলাদেশের কাছে ঝুলে আছে এবং সেগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে তারা আশা করছে। তিনি বলেন, আমাদের অনেক অনুরোধ এখনও বাংলাদেশের কাছে অপেক্ষমাণ রয়েছে। আমরা আশা এবং প্রত্যাশা করি, এগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়। ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সন্দেহভাজন প্রায় তিন হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীর নাগরিকত্ব যাচাই-প্রক্রিয়া ঢাকার কাছে অপেক্ষমাণ ছিল। গত মে মাসের এক সংবাদ ব্রিফিংয়েও রণধীর জয়সওয়াল বলেছিলেন, নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ২ হাজার ৮৬২টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মধ্যে কিছু আবেদন পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সূত্র: উইয়ন নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স