সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি সদস্য

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৬:৩৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৬:৩৮:৪২ অপরাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি সদস্য
স্টাফ রিপোর্টার::
সম্প্রতি স্থানীয় কিছু অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে এমপির কাছে গ্রামবাসীর গণস্বাক্ষর সংবলিত আবেদন” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সুজন মিয়া।
এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। সংবাদে বলা হয়েছে, পলমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং রাস্তার কোনো কাজ করেননি। তবে তার ভাষ্য অনুযায়ী, ‘পলমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা’ নামে কোনো প্রকল্পই গ্রহণ করা হয়নি।

প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, গত অর্থবছরে ‘পলমাটি থেকে চৌকাই পর্যন্ত রাস্তা মেরামত’ শীর্ষক একটি সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। প্রকল্পটি সরকারি বিধি-বিধান ও নিয়মনীতি অনুসরণ করে যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সুজন মিয়ার অভিযোগ, একটি কুচক্রী মহল ব্যক্তিগত, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৃত তথ্য যাচাই-বাছাই করা হয়নি।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ