সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
হাওর ও নদী দূষণ প্রতিকার শীর্ষক আলোচনা সভা

সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৮:০৫ পূর্বাহ্ন
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি
স্টাফ রিপোর্টার::
জলবায়ু পরিবর্তন :আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা),সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সুনামগঞ্জের হাওর ও নদী দূষণ প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন, শুক্রবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নারীনেত্রী কলি তালুকদার আরতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। বিশেষ আলোচক ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ (পিপিএম) ও ফতেপুর ইউপি সদস্য রজত কান্তি দাশ । অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজাউর রহমান, সহকারী অধ্যাপক রজত কান্তি রায়, মো. শাহিন মিয়া, অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য সহকারী অধ্যাপক মিসবাহ উদ্দিন, মো.আনোয়ারুল হক, মো.হায়দার আলী, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, ছাকিকুর রহমান, মো. আলমগীর শাহ প্রমুখ। আলোচকগণ বলেন, সুনামগঞ্জ হাওর অধ্যুষিত জেলা। এ জেলার হাওর, নদী ও জলাভূমি শুধু প্রকৃতির সৌন্দর্যের অংশ নয় বরং এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যস¤পদ, পরিবেশ ও সংস্কৃতির প্রাণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের হাওর ও নদীগুলো দিন দিন ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। অপরিকল্পিত বর্জ্য ফেলা, প্লাস্টিক দূষণ, নদীতে ময়লা-আবর্জনা নিক্ষেপ, কীটনাশক ও রাসায়নিক সারের অপব্যবহার, শিল্পবর্জ্য, বাজার ও জনবসতির অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে হাওর ও নদীর পানি দূষিত হচ্ছে। এর ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, পানিবাহিত রোগ বাড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আলোচকগণ আরও বলেন, নদী, খাল, বিল ও জলাশয় দখল ও ভরাটের কারণেও পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বন্যার কবল থেকে সুনামগঞ্জকে রক্ষা করতে হলে খাল ও নদী দখলমুক্ত করতে হবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বৈজ্ঞানিক উপায়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে খাল ও নদীগুলো খনন করতে হবে। বিশেষত আমাদের প্রধান নদী সুরমার উৎপত্তিস্থল অমলশিদ থেকে এর পতিতস্থল ভৈরবের মেঘনা নদী পর্যন্ত একসাথে মেগাপ্রকল্পের মাধ্যমে ক্যাপিটাল ড্রেজিং এর ব্যবস্থা করতে হবে। হাওর ও নদী বাঁচলে আমাদের সুনামগঞ্জ বাঁচবে। আমাদের সভ্যতা বাঁচবে। এজন্য সরকার, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত একটি সুন্দর হাওরাঞ্চল গড়ে তোলার জন্য আজ অঙ্গীকার করছি। আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ রেখে যাওয়া আমাদের সকলেরই দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ