সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জেলা স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৩২:৩৮ পূর্বাহ্ন
জেলা স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের স্কাউটস ভবনে এ ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটস কমিশনার ও শিক্ষক কাননবন্ধু রায় এবং জেলা স্কাউটসের সাধারণ স¤পাদক শেখ মো. নজরুল ইসলাম তালুকদার। ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের ডিআরসি (সংগঠন ও বিধি) মোহাম্মদ বুরহান উদ্দিন। এ সময় সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় জামালগঞ্জ উপজেলার নিশেন্দু রঞ্জন গোস্বামীকে জেলা স্কাউটসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। পরে তিনি অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক বুরহান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান বলেন, বাংলাদেশ স্কাউটস দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। কিছুদিন আগেও সুনামগঞ্জে ধান কাটায় সহযোগিতা করেছে। এছাড়া বিভিন্ন দুর্যোগ ও সামাজিক কার্যক্রমে স্কাউটস সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি আরও বলেন, প্রত্যেক স্কাউট সদস্যের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত করতে হবে। বিভিন্ন দুর্যোগ ও সমস্যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে একটি পরিকল্পিত ও মানবিক সমাজ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। ওয়ার্কশপের মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরী, সদর উপজেলা কমিশনার নাসরিন আক্তার খানম, সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক বুরহান উদ্দিন, জামালগঞ্জ উপজেলা সম্পাদক আক্তার হোসেন, মধ্যনগর উপজেলা স¤পাদক নির্মল সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা কমিশনার দিলীপ কুমার দাস, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ণ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা এএলটি মোহাম্মদ আব্দুল মালিক, সিএএলটি সদস্য মোহাম্মদ এমরান আলী প্রমুখ। ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কমিশনার, স¤পাদক, স্কাউট লিডার, কাব লিডার, এলটি ও এএলটি সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স