সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

জেনারেল আজিজের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিল

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১১:২১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১১:২১:৫৬ অপরাহ্ন
জেনারেল আজিজের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিল
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের প্রত্যেকের নামে দুটি করে মোট চারটি এনআইডি বাতিল করেছে ইসি। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাঁটিয়ে দুই ভাই তথ্য গোপন করে নিজেদের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র করে। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা। ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের আইডি বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের পরিচালক (গণসংযোগ) শরিফুল আলম বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। তারা দেশে এনআইডির কোনো সুবিধা পাবেন না। এনআইডি ডিজি মাহবুব আলম তালুকদার জানান, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে ‘মোহাম্মদ হাসান’ এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন ‘তানভীর আহমেদ তানজীল’। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন। ২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন। জনউদ্যোগের আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার :: বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে তরুণ-তরুণীদের দুই দিন ব্যাপী আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল আইসিটি ল্যাবে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণের উদ্বোধনী করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন, সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবেদীন, সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ। সভায় বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল জগতের বাস্তবতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। ডিজিটাল জগতের মহাসমুদ্রে ভালো জিনিসের পাশাপাশি অনেক বিপদ এবং ফাঁদও রয়েছে। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। ভালো কিছু গ্রহণ করার সঙ্গে খারাপগুলোও বর্জন করার কৌশল শিখতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে সে দক্ষতা অর্জন করতে পারবে। এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তোমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই এ প্রশিক্ষণের সার্থকতা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক