সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায়

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন
ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায়
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সব ধরনের মিডিয়া রাইটস বা সম্প্রচার স্বত্ব সরাসরি ক্রয় করছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) এই স্বত্ব কেনা হচ্ছে। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা। রোববার (৭ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের এই প্রস্তাবটি প্রথম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থান করা হয়। সেখানে নীতিগত অনুমোদন পাওয়ার পর তা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থান করা হয়। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে তা অনুমোদন দিয়েছে। জানা গেছে, বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ফিফা থেকে এই সম্প্রচার স্বত্ব কেনা হবে। এর ফলে দেশের ফুটবলপ্রেমীরা সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বিভিন্ন থার্ড-পার্টি বা মধ্যস্বত্বভোগী এজেন্সির কাছ থেকে চড়া মূল্যে কিনতে হতো। তবে এবার সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ কেনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হয়েছে। ‘অল মিডিয়া রাইটস’ বা স¤পূর্ণ সম্প্রচার স্বত্ব পাওয়ার কারণে বিটিভি কেবল স্যাটেলাইট টেলিভিশনই নয়, বরং তাদের টেরেস্ট্রিয়াল চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি অ্যাপের মাধ্যমেও এই খেলাগুলো প্রচারের আইনি অধিকার পাবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে এই প্রথম রেকর্ড সংখ্যক ৪৮টি দল নিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচটি হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। বিটিভির এই স্বত্ব ক্রয়ের ফলে বাংলাদেশের কোটি কোটি ফুটবল অনুরাগী কোনো ধরনের বাড়তি খরচ বা জটিলতা ছাড়াই ঘরে বসে এবং মোবাইল ডিভাইসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ও মাঠের উত্তেজনা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা