সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৯:৫৭ পূর্বাহ্ন
পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ঠেকাতে জেলার ৯০ কিলোমিটার সীমান্তে টহল জোরদার-মাইকিং করেছে বিজিবি। রোববার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবির তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাতে অবৈধ পুশইন করাতে পারে সেই জন্য শনিবার রাত থেকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ১৯টি বিওপির বিজিবির সদস্যগণ সীমান্তে টহল জোরদার করেছে। পাশাপাশি পুশইন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা লক্ষ করা যাচ্ছে। তাই এর প্রতিরোধে সুনামগঞ্জের সকল সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তের লোকজনদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স