সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৪:০০ পূর্বাহ্ন
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য বকুল আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার স্বামী বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. আজগর আলী। নিজে ইউনিয়ন পরিষদের সদস্য হওয়াতে ও সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মীদের সহায়তায় দীর্ঘদিন ধরেই তিনি ভাতা উত্তোলন করে আসছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। অন্যদিকে, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের বিধবা ভাতা উপকারভোগীদের তালিকা সূত্রে ও পাওয়া যায় এই তথ্য। অভিযোগের বিষয়টি স্বীকার করে বকুল আক্তার বলেন, আমার এক মেয়ে প্রতিবন্ধী। আমার ভাতার টাকাটা সেই খায়। ডিসি স্যার নিজে বলে দিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা শফিক মিয়া বলেন, ইউপি সদস্য বকুল আক্তারের স্বামী জীবিত। ঘুরে আর স্ত্রীর রোজগারে খায়। কীভাবে সম্ভব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নেওয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- বকুল আক্তার নিজে ইউপি সদস্য হওয়াতে স্থানীয় ইউনিয়ন সমাজকর্মীদের সঙ্গে যোগসাজশ করে এসব ভাতার বই তৈরি করেন। এ ছাড়া আগে তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এসব অবৈধভাবে ভাতার কার্ড তৈরি ও অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। ইউপি সদস্য বকুল আক্তারের বিধবা ভাতা ভোগের বিষয়টি নিশ্চিত করে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, বকুল আক্তার যখন নির্বাচিত হয় তখন তার স্বামী ছিল না। তাই ভাতার সুযোগ পেয়েছেন। শুনেছি এখন স্বামী আছে, হয়তো পরবর্তীতে বিবাহ করেছে। তবে আমরা কোন প্রমাণ পায়নি। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা অফিসার (অতি:দা.) শফিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ হতে যে তথ্য দেওয়া হয়, আমরা তার ভিত্তিতে কাজ করি। তবে স্বামী জীবিত থাকা অবস্থায় বিধবা ভাতা নেওয়ার কোন সুযোগ নেই। আমরা ইউপি সদস্য বকুল আক্তারের বিষয়টি যাচাই করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, মিথ্যা তথ্য দিয়ে বিধবা ভাতা নেওয়া গুরুতর অপরাধ। যারা অবৈধভাবে ভাতা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ