সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১০:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১০:৫৫:৫২ অপরাহ্ন
সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) শিক্ষার্থীরা স্থায়ী ক্যা¤পাসের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আকরম আলী দাখিল মাদ্রাসায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থায়ী ক্যা¤পাসের দাবিতে বিভিন্ন ¯ে¬াগান এবং সরকার সংশ্লিষ্টদের আশ্বাস ছাড়া সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এছাড়া আসন্ন একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রয়োজনীয় বরাদ্দ, প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ, প্রকল্পের অগ্রগতি বিষয়ে নিয়মিত শিক্ষার্থীদের জানানোর আহ্বান জানানো হয়। এসব দাবি না মানলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, ইমতিয়াজ হাসান (ইলিয়াস), জি এম তাইমুম, লাবনী দাস, আবদুর রহমান নিশাদ, শাহরিয়ার খান, হৃদয় আহমেদ, ফরায়েজি মাহেদী প্রমুখ। শিক্ষার্থীরা জানান, ২০২০ সালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আইন পাশ হয়ে ২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষ পাঠ কার্যক্রম চলমান ও নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠার ৫ বছর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা যায়নি। শান্তিগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে পাঠ গ্রহণে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। তাছাড়া স্থায়ী ক্যা¤পাস না থাকায় একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এতে মানসম্মত শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালু না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী জাকারিয়া নাইম ও গণিত বিভাগের শিক্ষার্থী জি এম তাইমুম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে আছি বলে মনে হয় না। একাধিক স্থানে অস্থায়ী ক্যা¤পাস। ক্যা¤পাস কবে হবে আমরা জানিনা। ক্যাম্পাস না থাকায় আমাদের একাডেমিক ও প্রশাসনিক সুবিধা পাচ্ছিনা। আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এদিকে বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. নিজাম উদ্দিন গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে সর্বশেষ অবস্থা তাদের অবহিত করেন। উপাচার্য অধ্যাপক মো. নিজাম উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমি বিষয়টি নিয়ে সম্প্রতি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এখন এটি প্রি-একনেক পর্যায়ে আছে। কাজটি যাতে দ্রুত এগোয়, এ জন্য জেলার সংসদ সদস্যরাও আন্তিরকভাবে চেষ্টা করছেন। তিনি আরও বলেন, বিষয়টি একটি পর্যায়ে রয়েছে। নতুন সরকার, আমরা সরকারকে সময় দিতে চাই। যৌক্তিকভাবে দাবি উত্থাপন করতে চাই। আশা করি সরকার আমাদের দাবি মানবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয় ২০২০ সালের ১৮ নভেম্বর। এরপর ২০২৪ সালের ৩ নভেম্বর ১২৮ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হয়। জেলা শহর সুনামগঞ্জ থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটসহ কয়েকটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম চলছে। বর্তমানে সুবিপ্রবিতে দুটি ব্যাচের শিক্ষার্থী রয়েছেন। আগামী মাসে নতুন আরেকটি ব্যাচ ভর্তি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী