সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৪১:৪৯ অপরাহ্ন
ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (৮ জুন) দুপুরে ইসলামগঞ্জ বাজারে আয়োজিত এ মানববন্ধনে শত শত মানুষ অংশ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানান। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন মাস আগে সংঘটিত এই নৃশংস ঘটনার পর একটি প্রভাবশালী মহল বিষয়টি আড়াল করার চেষ্টা চালায়। ফলে দীর্ঘ সময় ধরে অভিযুক্ত ব্যক্তি এলাকায় অবাধে চলাফেরা করলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর প্রধান অভিযুক্ত বদরুল আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশুর প্রতি সংঘটিত এমন জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু মূল অপরাধীর বিচার হলেই চলবে না, যারা দীর্ঘদিন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং অভিযুক্তকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, রামিসা হত্যাকা-ের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছে, একইভাবে এই শিশু ধর্ষণ মামলাটিও দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে। অভিযুক্ত বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সহযোগীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। তোফাজ্জল হক সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজকর্মী সিরাজুল ইসলাম পলাশ, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মো. শামসুল হক, মো. মইনুল, মো. নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রায় দুই শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধনটি প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে কিংবা ঘটনার সহযোগীদের আইনের আওতায় না আনা হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ