সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

৬ দফা দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:০৬:৩৭ অপরাহ্ন
৬ দফা দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: দেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার থেকে প্রতিদিন বেলা ১১ টার পর থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করবে। শিক্ষার্থীদের ঘোষিত ৬ দফা দাবিসমূহ হচ্ছে : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০,০০০ টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০,০০০ টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। বিএমডিসি ২০২৩ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। বিসিপিএস এবং সকল মেডিকেল সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ