সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৭:২১ পূর্বাহ্ন
প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সাংবাদিক ও আইনজীবীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে সাংবাদিক একাদশকে ৪-১ গোলে পরাজিত করে জয়লাভ করে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির দল। খেলার শুরু থেকেই আইনজীবী একাদশ আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে মাঠে আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় একটি দৃষ্টিনন্দন গোল করে দলকে এগিয়ে দেন তাদের এক খেলোয়াড়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যান আইনজীবীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সাংবাদিক একাদশ পাল্টা আক্রমণ থেকে একটি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায়। এতে খেলা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। তবে ম্যাচের শেষভাগে আইনজীবীরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সাংবাদিকদের রক্ষণভাগ ভেঙে আরও তিনটি গোল আদায় করে নেয়। নির্ধারিত সময় শেষে ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আইনজীবী একাদশ। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সিনিয়র আইনজীবী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যা¤িপয়ন ট্রফি তুলে দেন। এছাড়া ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত খেলোয়াড়ের হাতেও বিশেষ সম্মাননা ও ট্রফি প্রদান করা হয়। ম্যাচটি দুই পেশাজীবী মহলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ