সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৮:৩৭ পূর্বাহ্ন
সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে অর্জিত সফলতা উদযাপন এবং অঙ্গীকার ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ছিল ‘আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত’। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গমেজ, ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশন (নর্দান ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ এবং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। আলোচনা সভা শেষে প্রধান অতিথির উপস্থিতিতে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেটকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা সুনামগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনতে হবে এবং কোনো শিশুকে বেআইনিভাবে শ্রমে নিয়োজিত করা যাবে না। এ বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার