সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক

১২ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন
১২ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টা ১০ মিনিটে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল মনির হোসেনসহ একটি দল সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর আনন্দবাজার গোদারাঘাট সংলগ্ন সুরমা নদীর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. শিমুল সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি। পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৭১ পিস প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন আকারের হেয়ার অয়েল, পারফিউম, বেবি শ্যা¤পু ও বেবি লোশনসহ নানা ধরনের প্রসাধনী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক আসামি এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ প্রযোজ্য ধারায় সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ