সুনামগঞ্জ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

৮ দিন বন্ধ থাকবে সুনামগঞ্জ পৌরসভার পানি সরবরাহ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৬:১৭ পূর্বাহ্ন
৮ দিন বন্ধ থাকবে সুনামগঞ্জ পৌরসভার পানি সরবরাহ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্টের পানি শোধনাগার-২ এর পানি সরবরাহ ৮ দিন বন্ধ থাকবে। ওয়াটার রিজার্ভারে লিকেজ মেরামতের জন্য আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভা প্রশাসক। মঙ্গলবার (৯ জুন) সুনামগঞ্জ পৌরসভার পানি শাখার একটি জরুরি ঘোষণায় জানানো হয়, ময়নার পয়েন্টস্থ পানি শোধনাগার-২ এর ওয়াটার রিজার্ভারে বড় ধরনের লিকেজ রয়েছে। এই লিকেজ দ্রুত মেরামত করা প্রয়োজন। ওয়াটার রিজার্ভারের লিকেজ মেরামত কাজের জন্য আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত মোট ৮ দিন পানি সরবরাহ বন্ধ থাকবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সুনামগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে রিজার্ভার ও ফ্রোকলেশন চেম্বারের মেরামত কাজটি সম্পন্ন করা হবে। এতে শহরের হাছননগর আংশিক, উকিলপাড়া, জেলরোড, স্টেশন রোড, পশ্চিম বাজার, মুক্তারপাড়া, আবুল হোসেন রোড, শান্তিবাগ, কালীবাড়ি, বাঁধনপাড়া, নতুনপাড়া আংশিক এলাকায় আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত মোট ৮ দিন পানি সরবরাহ করা সম্ভব হবে না। মেরামতের কাজ সম্পন্ন হওয়ার পর পানি সরবরাহ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন