সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দুর্বৃত্তের হামলায় মসজিদের ইমাম আহত

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১০:২২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১০:২২:২৫ অপরাহ্ন
দুর্বৃত্তের হামলায় মসজিদের ইমাম আহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের পেছনের সড়কে বুধবার ভোর রাতে দুর্বৃত্তের হামলায় আতিকুর রহমান (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ইমাম আতিকুর রহমান জানান, উপজেলার নোয়াবন্দ দক্ষিণপাড়া গ্রাম থেকে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বুধবার ভোর রাতে তিনি ওই মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। ভোর রাত চারটা বেজে ২০মিনিটের সময় তিনি ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের পেছনের সড়কে আসলে সড়কের ওপর একটি বড় বাঁশ পড়ে থাকতে দেখতে পান। বাঁশটি সরানো চেষ্টাকালে দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি সড়কে পড়ে যান। মাথায় পরিহিত হ্যালমেটের একটি অংশ ভেঙে ঠোঁটের একপাশ কেটে যায় ও পায়ে আঘাত পান। চিৎকার দিলে আশপাশের লোকজন আসতে দেখে হামলাকারী বয়স অনুমান (২৫)কে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম