সুনামগঞ্জ , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল পাঁচ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের ‘হুকুমনামা’ : আনু মুহাম্মদ প্রণোদনা ছাড়াই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে লক্ষাধিক জেলে জনগণকে রাষ্ট্রীয় কার্যক্রমে যুক্ত করতে চায় বিএনপি ৯৬% অ্যান্টিবায়োটিক কাজ করছে না শিশুদের শরীরে হাউজবোটের লোকজনের হামলায় যুবক নিহতের অভিযোগ : ১৫ জনের বিরুদ্ধে মামলা এবার লাইভ করতে করতে থানায় আশ্রয় নিলেন সেই মাহদী সালমান শাহ’র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ জেলা যুবদলের আনন্দ মিছিল বারবার ত্রুটিতে ক্ষোভ “মনে হচ্ছিল, জীবিত আর বের হতে পারব না” নতুন ব্রি ধান-১১৮ : দুই মাস আগেই ঘরে উঠবে বোরো, কমবে ঝুঁকি প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:২৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:২৬:৪৩ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জালসহ ২০টি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহ¯পতিবার বিকেলে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাগমারা এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা প্রশান্ত দে, বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকার বেশি। এসব জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন, পোনা মাছের বংশবিস্তার এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা প্রশান্ত দে বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও জানান, জব্দকৃত জালগুলো স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল

নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল