সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:৩০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:৩০:৩৯ পূর্বাহ্ন
ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে মারধরের শিকার এক ব্যক্তির দায়ের করা মামলাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মামলার বাদী ন্যায়বিচারের দাবি করলেও স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীসহ নিরীহ ও নির্দোষ লোকজনকে আসামি করে হয়রানির চেষ্টা করা হয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে ভোরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে হোসাইন আহমদ (৪২) রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে মারধরের শিকার হন। স্থানীয়দের দাবি, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জনতা তাকে আটক করে। এ সময় তিনি সেখানে মাদক সেবনের কথা স্বীকার করেন বলে স্থানীয়দের অভিযোগ। পরে ৯৯৯-এ ফোন পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে হোসাইন আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। আদালত থেকে ছাড়া পাওয়ার পর গত ৪ জুন হোসাইন আহমদ বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের জগলু মিয়া, তার ছেলে শিহাব ও শায়েক, একই গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে সুজন মিয়া, হাড়গ্রামের রাসেল মিয়া ও তোফায়েল আহমদ, ঐহারদাস গ্রামের কবির মিয়া ও জুনেদ মিয়া এবং রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাতির মিয়াসহ ১০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, গণধোলাইয়ের ঘটনাটি বাগময়না গ্রামে ঘটলেও মামলায় বিভিন্ন গ্রামের শিক্ষার্থী ও ভদ্রলোকদের আসামি করা হয়েছে। এতে নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, “যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে উপস্থিত না থাকা অনেকের নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েকজন শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে। এতে পরিবারগুলো উদ্বেগের মধ্যে রয়েছে।” তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মামলার বাদী হোসাইন আহমদ বলেন, আমাকে ষড়যন্ত্র করে মারধর করা হয়েছে। আমি অন্যায়ের শিকার হয়েছি। ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন