সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তাহিরপুরে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন
তাহিরপুরে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান দাবা প্রতিযোগিতা বৃহ¯পতিবার (১১ জুন) তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি শিক্ষার্থীদের মননশীলতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। বর্তমান সময়ে তরুণদের ক্ষতিকর ডিভাইসের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম। এ সময় বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে বালক বিভাগে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় দাশ চ্যা¤িপয়ন এবং বালিকা বিভাগে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সালমা মম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা চ্যা¤িপয়ন ও রানার্স-আপদের মাঝে ক্রেস্ট ও মেডেল বিতরণ করেন। পাশাপাশি জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাবা খেলার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মো. সোহাগ মিয়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়াচর্চা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী