সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

প্রতিপক্ষের হামলার প্রতিবাদে ছাতকে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন
প্রতিপক্ষের হামলার প্রতিবাদে ছাতকে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির হোসেনের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে গোবিন্দগঞ্জ নতুন বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জহির হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আফজাল হোসেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৪ জুন সকালে জহির হোসেন নিজ বাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র, লাঠি ও রড দিয়ে হামলায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে জহির হোসেন বলেন, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে এখনও তিনি চোখে ঝাপসা দেখছেন। তিনি জানান, এ ঘটনায় ৬ জুন ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভেরাজপুর গ্রামের মতিউর রহমান, রামপুর গ্রামের নূর হোসেন ও বদর উদ্দিনের বিরুদ্ধে ছাতক থানা, সুনামগঞ্জের পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জহির হোসেন অভিযোগ করেন, হামলার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক রতন সাহা, ব্যবসায়ী শামসুদ্দিন, ভৈরব দাস, সিল্টু দে, দিলোয়ার হোসেন, আব্দুর রহমান, অচিন্ত পোদ্দার, টিটন দাস, বাপন দাস, বিজয় দাস, পাপ্পু, মোশাহিদ খান, জুনাইদ খান, বানু মালাকার, রাকিব আলী, জলিল মিয়া, কালা মিয়া, আয়না মিয়াসহ বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম