বাসার ছাদে গাঁজা চাষ, আটক ১
- আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৯:৫২:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৯:৫২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামে বাসার ছাদে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহ¯পতিবার বিকেলে মাদকবিরোধী অভিযানে তার বাড়ি থেকে তিনটি গাঁজার গাছ জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন হরিনগর গ্রামের মৃত নিধান দাসের ছেলে বিকাশ দাস।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল বিকাশ দাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের ছাদে টবে লাগানো তিনটি গাঁজার গাছ দেখতে পায় পুলিশ। পরে গাছগুলো জব্দ করে বিকাশ দাসকে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অভিযোগে বিকাশ দাসকে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার গাছগুলো থানার হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ