সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১১:২৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১১:২৭:০৫ অপরাহ্ন
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হয়ে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতককে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া অটোরিকশা (সিএনজি) চালক কাওসার আহমেদকে আটক করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ জুন উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে ৪-৫ দিন বয়সী এক ছেলে নবজাতককে উদ্ধার করেন সিএনজি চালক কাওসার আহমেদ। পরে তিনি নবজাতকটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবহিত করলে শিশুটির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এ সময় নবজাতকটিকে দত্তক নিতে ১৩ জন আবেদন করেন। অভিযোগ রয়েছে, গত ১১ জুন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ছাড়পত্র ছাড়াই কাওসার আহমেদ নবজাতকটিকে হাসপাতাল থেকে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা বিভাগ ও পুলিশ প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাওসার আহমেদ ও তার স্ত্রী কল্পনা বেগম নবজাতককে নিয়ে শান্তিগঞ্জ উপজেলায় অবস্থান করছেন। এরপর ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে এবং শান্তিগঞ্জ থানার সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাদউল্লাহপুর (মানিকপুর) গ্রামের একটি বাড়ি থেকে কাওসার আহমেদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার স্ত্রী কল্পনা বেগম নবজাতককে নিয়ে ছাতকে অবস্থান করছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার জামে মসজিদ সংলগ্ন তার নানার বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর পুলিশ নবজাতকটিকে পুনরায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি দত্তকপ্রত্যাশী ফয়সল আহমদের স্ত্রী রোকসানা বেগমের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান বলেন, নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, দুই থানার সমন্বয়ে পরিচালিত অভিযানে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির নিরাপত্তা ও সুষ্ঠু অভিভাবকত্ব নিশ্চিত করা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন জানান, দত্তকপ্রত্যাশীদের আবেদন যাচাই করতে একটি কমিটি গঠন করা হবে। যোগ্যতা ও আইনগত বিষয় বিবেচনা করে নবজাতকের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক