সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:০১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:০১:২৩ পূর্বাহ্ন
কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পথে কারাবরণ, মামলা-হামলা ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আওয়ামী লীগ সরকারের আমলে কারা নির্যাতিত ও গায়েবি মামলার আসামি হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ছয় শতাধিক নেতাকর্মীকে নিয়ে তিনি আয়োজন করেন টাঙ্গুয়ার হাওরে এক ব্যতিক্রমী আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভা। শুক্রবার (১২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত হাওরের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও কারাভোগের স্মৃতিকে পেছনে ফেলে একদিনের জন্য হলেও উচ্ছ্বাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। বিলাসবহুল হাউজবোট ও স্পিডবোটে করে হাওরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন নেতাকর্মীরা। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিণত হয় রাজনৈতিক সহমর্মিতা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার মিলনমেলায়। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বিগত সময়ে রাজনৈতিক আদর্শের কারণে কারাবরণ করেছেন, মিথ্যা ও গায়েবি মামলার শিকার হয়েছেন, তাদের ত্যাগ ও অবদান কখনও ভোলার নয়। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে যারা দলের পাশে ছিলেন, তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, এই নেতাকর্মীদের ত্যাগের ফলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হয়েছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং রাকাব উদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কর্মকা-ে সক্রিয় ছিলেন। বর্তমান আয়োজন তাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে প্রায় আট শতাধিক কারা নির্যাতিত ও গায়েবি মামলার আসামি নেতাকর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সম্মাননা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনীতির আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে প্রকৃতি, সহমর্মিতা ও সম্মাননার সমন্বয়ে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠান সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। টাঙ্গুয়ার হাওরের নির্মল পরিবেশে নেতাকর্মীদের এই মিলনমেলা দলীয় ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম