সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি
দোয়ারাবাজারের বাঁশতলা কলোনি

অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৯:৩৫:৫২ পূর্বাহ্ন
অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা কলোনির শহীদ মিনার এলাকায় সরকারি ভূমি দখল করে যত্রতত্র পুকুর খনন এবং সরকারি কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে পুরো এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তা তলিয়ে যাওয়ার পাশাপাশি বহু বসতঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতির প্রতিবাদ ও প্রতিকার দাবিতে রোববার শহীদ মিনার কলোনি গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে সরকারি কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং এলাকার পরিবেশ ও জনজীবনের ক্ষতিসাধনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, গ্রামের তিনটি সরকারি কালভার্ট অবৈধভাবে বন্ধ করে দেওয়ায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। জমে থাকা পানি বের হতে না পারায় রাস্তা, আঙিনা ও বসতঘর প্লাবিত হচ্ছে। অনেক পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। অভিযোগে আরও বলা হয়, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষিজমিও ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারী বাসিন্দারা বলেন, সরকারি সম্পত্তি দখল ও কালভার্ট বন্ধ করে দেওয়ার কারণে পুরো এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। দ্রুত সরেজমিন তদন্ত করে বন্ধ কালভার্টগুলো পুনরায় চালু করা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধনে নুর আলম, নজরুল ইসলাম, তাহের মিয়া, জামাল মিয়া, জহির মিয়া, মানিক মিয়া, জয়রুন বিবি, মকবুল হোসেন, হাজেরা খাতুন, আব্বাস আলী ও আব্দুল করিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক