সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:১৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:১৪:৫২ পূর্বাহ্ন
চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী::
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে চিলাই নদীর বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ব্লকের নিচ থেকে বালি সরে যাওয়ায় প্রায় দেড় শ’ মিটার এলাকাজুড়ে বাঁধ ও সংলগ্ন সড়ক নদীগর্ভে ধসে পড়ছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে সীমান্তবর্তী এলাকার ১০ থেকে ১৫টি গ্রামের হাজারো মানুষ। সরেজমিন গিয়ে জানা যায়, মধ্য ক্যাম্পের ঘাটে শফিকের বাড়ির নিকটে প্রায় দেড় শ’ মিটার এবং দক্ষিণ ক্যা¤েপর ঘাটে সুজনের বাড়ির সামনে ১২০ মিটার রাস্তা ধ্বসে নদীগর্ভে বিলীন হচ্ছে। ক্ষতির মুখে পড়েছে বিএডিসির চিলাই নদী রাবারড্যাম প্রকল্পটিও। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে বিএডিসি কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার দায়সারা ও নি¤œমানের কাজ করেছে। তার খেসারত দিতে হচ্ছে সীমান্তবর্তী অর্ধশত গ্রামের সাধারণ মানুষকে। মধ্য ক্যাম্পের ঘাট গ্রামের কৃষক সাদ্দাম হোসেন বলেন, বিএডিসির কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারের দায়সারা ও নি¤œমানের কাজের কারণে এখন পুরো বেড়িবাঁধ কাম সড়ক বড় ফাটল ও নদীগর্ভে ধসে যাচ্ছে। অবিলম্বে টেকসই সংস্কার না হলে আমাদের ফসল ও ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হবে না। একই গ্রামের কৃষক বাদল মিয়া বলেন, বছরের পর বছর এই বাঁধের উপর ভরসা করে চাষাবাদ করে আসছি। এখন বাঁধ ভেঙে পড়ছে, অথচ কর্তৃপক্ষের কোনো নড়াচড়া নেই। চলতি মৌসুমে যদি মেরামত না হয়, তাহলে এবার আমন ফসল বাঁচানো যাবে না, ঘরও ডুববে। স্থানীয় বাসিন্দা আব্দুছ সামাদ বলেন, কাজ করার সময় বালু দিয়ে ভরাট করে উপরে ব্লক বসিয়ে দিয়েছে, ভেতরে কোনো শক্ত ভিত্তি নেই। এটা আমরা তখনই বুঝেছিলাম। এখন সেটাই প্রমাণ হচ্ছে। দায়িত্বশীলদের বিচার চাই, আর স্থায়ী সংস্কার চাই। বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। বাঁধ ভেঙে গেলে শুধু ফসল নয়, গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। দ্রুত ও টেকসই পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ হবে অপূরণীয়। চিলাই নদী রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি হারুনুর রশীদ বলেন, রাবারড্যাম প্রকল্পটি এই অঞ্চলের কৃষিসেচের প্রাণ। বেড়িবাঁধ ধসে গেলে পুরো প্রকল্পই হুমকিতে পড়বে। শত শত কৃষক পরিবার সেচসুবিধা থেকে বঞ্চিত হবে। নি¤œমানের কাজের তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং অবিলম্বে স্থায়ী সংস্কার কাজ শুরু করার দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জ বিএডিসির সহকারী প্রকৌশলী কাজী হোসেন আর রাফি বলেন, ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিন পরিদর্শন করা হয়েছে। শিগগিরই বালি ফেলে আপদকালীন ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়রা বলছেন, আপদকালীন ব্যবস্থা নয়, এখনই স্থায়ী সংস্কার না হলে আসন্ন বর্ষায় পুরো বাঁধ ভেসে যেতে পারে। তখন ফসলহানি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়বে গোটা এলাকা। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা অবিলম্বে বেড়িবাঁধের স্থায়ী ও টেকসই সংস্কার, নিম্নমানের কাজের তদন্ত এবং দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর