সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:২২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৭:১১ পূর্বাহ্ন
পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে পাটের বস্তার সংকটের কারণে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে সরকারি মূল্যে ধান বিক্রির অপেক্ষায় থাকা কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৯ মে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল লটারির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
চলতি মৌসুমে জামালগঞ্জ উপজেলায় সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৭৩ টন। গত মে মাস থেকে চলতি সপ্তাহের আগ পর্যন্ত নিয়মিতভাবে ধান সংগ্রহ চললেও বর্তমানে পাটের বস্তার সংকট দেখা দেয়ায় সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির আশায় নিবন্ধন ও লটারিতে নির্বাচিত অনেক কৃষক নির্ধারিত সময়ের মধ্যে ধান গুদামে সরবরাহ করতে না পেরে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত বস্তার সংকট নিরসন করে ধান সংগ্রহ কার্যক্রম পুনরায় চালু করা হোক, যাতে তারা ন্যায্যমূল্যে উৎপাদিত ধান বিক্রি করতে পারেন।
কৃষক মো. অহিদ মিয়া বলেন, প্রায় ১০ দিন আগে আমি ধান দেওয়ার জন্য সিরিয়াল নিয়েছি। কিন্তু এখন পাটের বস্তা না থাকার কারণে ধান দিতে পারছিনা।

কৃষক সজল সরকার বলেন, বস্তার সংকটে ধান দিতে না পারায় খুব সমস্যায় আছি। ধান বিক্রি করছি টাকার জন্য। কিন্তু সময়মতো টাকা না পেলে পরে টাকা দিয়ে কি হবে।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, আমরা এপর্যন্ত প্রায় ৮শ টনের মতো ধান সংগ্রহ করেছি। শুধু জামালগঞ্জ উপজেলা না সুনামগঞ্জ জেলার গোডাউনেও বস্তার সংকট চলছে। আমাদের উপজেলায় আপাতত ধান সংগ্রহ বন্ধ রয়েছে। আমরা বিভাগীয় কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। আশা করছি খুব শীঘ্রই বস্তা চলে আসলে পুরায় সংগ্রহ শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী