সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম
দীর্ঘ প্রতীক্ষার অবসানে নরুল্লা-বাহাদুরপুর এলাকার মানুষের মুখে হাসি

যে সড়কে চলা ছিল দুঃস্বপ্ন, আজ সেখানে স্বস্তির যাত্রা

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:২৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:২৬:১৯ পূর্বাহ্ন
যে সড়কে চলা ছিল দুঃস্বপ্ন, আজ সেখানে স্বস্তির যাত্রা
স্টাফ রিপোর্টার :: একসময় যে সড়কে চলাচল ছিল দুঃস্বপ্নের মতো, আজ সেই পথেই স্বস্তির যাত্রা করছেন মানুষ। বছরের পর বছর কাদা, জলাবদ্ধতা ও দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করা সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নরুল্লা ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দারা অবশেষে পেয়েছেন স্বস্তি। স্থানীয় সূত্রে জানা যায়, নরুল্লা মৌজার পাশ দিয়ে প্রবাহিত সুরমা-২ (মরা নদী) এর ওপর নির্মিত সেতুর পশ্চিম পাশে প্রায় ৪০০ ফুট সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। শুকনো মৌসুমেও কাদায় সয়লাব থাকত সড়কের অংশবিশেষ। ফলে সেতুতে ওঠানামা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। স্থানীয়রা জানান, গ্রামের সেতুটি তৈরি করে দেন সাবেক সংসদ সদস্য প্রয়াত ফজলুল হক আছপিয়া। পরবর্তীতে সাবেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ-এর আমলে কিছু সংস্কারকাজ হলেও সেতু সংলগ্ন গুরুত্বপূর্ণ অংশটি অসম্পূর্ণ থেকে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও রাজনৈতিক কারণে কাজ বন্ধ হয়ে গেলে এলাকাবাসীর দুর্ভোগ আরও দীর্ঘায়িত হয়। ২০২৬ সালের নির্বাচনের পর নতুন করে আশার আলো দেখতে শুরু করেন স্থানীয়রা। সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুলের উদ্যোগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের তৎপরতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় সড়কটির অসমাপ্ত অংশের কাজ স¤পন্ন হয়। ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। স্থানীয় বাসিন্দা আলীনুর বলেন, বহু বছর ধরে আমরা এই রাস্তায় কষ্ট ভোগ করেছি। এখন কাজ স¤পন্ন হওয়ায় মানুষের চলাচল অনেক সহজ হয়েছে। এজন্য আমরা সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাই। আউয়াল মিয়া বলেন, শুধু আশ্বাসই শুনেছি বছরের পর বছর। অবশেষে কাজ বাস্তবায়ন হওয়ায় আমরা খুশি। আব্দুল ওয়াহিদ বলেন, শুকনো মৌসুমেও এখানে কাদা থাকত। জুতা পরে হাঁটা যেত না। এখন মানুষ নির্বিঘেœ চলাচল করতে পারছে। স্থানীয় বাসিন্দা কাবিল মিয়া বলেন, অনেক সময় অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ত। আত্মীয়-স্বজনও গ্রামে আসতে অনাগ্রহ দেখাতেন। এখন সেই দুর্ভোগ নেই। মোহনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক মনসুর আলম বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকা-ে অংশ নিতে গিয়ে আমি নিজেও এই সড়কের দুর্ভোগের শিকার হয়েছি। মানুষের কষ্ট কাছ থেকে দেখেছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও দ্রুত সমাধান পাওয়া যায়নি। অবশেষে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুলের আন্তরিক চেষ্টা এবং বিএনপি নেতা হাফিজুল ইসলাম রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আলমের তৎপরতায় এই সড়কটি সংস্কার হয়েছে। এছাড়া এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন। আমরা এলাকাবাসীর তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মনসুর আলম আরও বলেন, সড়কটি সংস্কারের ফলে নরুল্লা, বাহাদুরপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ এখন আগের তুলনায় অনেক সুবিধা পাচ্ছেন। একই সঙ্গে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ ও পণ্য পরিবহনও সহজ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী