সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন
বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ২০২৬-২৭ বাজেট প্রত্যাখ্যান করে সোমবার সকালে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটি। মিছিলটি শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, স’মিল শ্রমিক সংঘ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি সুরঞ্জিত দাস, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ কর প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে জনগণের উপর করের বোঝা চাপিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করা হয়েছে। বিগত সময়ে ক্ষমতাসীন সাম্রাজ্যবাদের দালাল সরকারগুলোর মতই বর্তমান সরকারও সাম্রাজ্যবাদী বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করছে। তারা বলেন, প্রচলিত নয়া ঔপনিবেশিক ও আধা সামন্তবাদী রাষ্ট্র ব্যবস্থায় সকল সরকারের বাজেটই জাতীয় ও জনস্বার্থবিরোধী হয়েছে। নির্বাচিত বা অনির্বাচিত সকল দালাল সরকারগুলিই বাজেট প্রণয়ণের মাধ্যমে সাম্রাজ্যবাদ ও আমলা-মুৎসুদ্দি পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করেছে। এসব বাজেট শোষণ-লুণ্ঠনের দলিল হওয়ায় এসব বাজেট জাতীয় ও জনস্বার্থ উপেক্ষিত হয়ে শ্রমিক-কৃষক-জনগণের জীবন কঠিন থেকে কঠিনতর করে তুলেছে। তারা বলেন, প্রতিবারই লুটপাটের স্বার্থে বাজেটে ক্রমাগতভাবে ভ্যাট-ট্যাক্সসহ করের জাল বৃদ্ধি করা হয়। সাম্রাজ্যবাদ ও তার বিশ্বসংস্থা আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতি নির্দেশে বাজেটে সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির সর্বোচ্চ মুনাফা ও লুটপাটের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী