ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৫:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৫:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে মোট ৭৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে ৩১ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। পরে ৩০ জন রোগীকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিনে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশনের পর সোমবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচায॥ অনুষ্ঠানে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়াও উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যা¤েপর মাধ্যমে চিকিৎসাসেবা ও সফল ছানি অপারেশন পেয়ে স্থানীয় রোগী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ