সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সন্তান হোক চক্ষুশীতলকারী

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:০৩:৩২ অপরাহ্ন
সন্তান হোক চক্ষুশীতলকারী
মোহাম্মদ সামসুদ্দিন::
‘চক্ষুশীতলকারী’ বলতে সাধারণত এমন সন্তানকে বোঝায়, যাদের দেখে চোখ ও মন জুড়িয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল-ফুরক্বানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা আমাদের এমন সন্তান ও স্ত্রী লাভের বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, যা পারিবারিক সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান মহান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ আমানত এবং পার্থিব জীবনের শোভা। সুসন্তান দুনিয়াতে সুখের কারণ এবং মৃত্যুর পর মা-বাবার জন্য পরকালীন পুরস্কারের উসিলা। “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” - এই চিরন্তন বাণীটি বাঙালির চিরায়ত অপত্য স্নেহের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সন্তান যেন অভাবহীন ও সুস্বাস্থ্যের সাথে সার্থক জীবন অতিবাহিত করে, সেটিই সকল মা-বাবার চরম আকাক্সক্ষা। সন্তান মানেই তো বেঁচে থাকার শক্ত অবলম্বন এবং সহস্র হতাশার মাঝে আশার ফোয়ারা। জীবনের শেষ বেলায় সন্তানই চশমা হয়ে পথ দেখায় এবং লাঠি হয়ে ভার নেয়। কিন্তু, এতসব প্রাপ্তির তৃপ্তি পেতে সন্তানকে মানুষের মত মানুষ বানাতে হয়। জন্মের পর থেকেই সন্তানকে নিয়ে আমাদের পরিকল্পনার শেষ নেই। তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে আমরা যতটা উদ্বিগ্ন, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে ততটা সচেষ্ট নই। অনেক সময় আমাদের সেই চাওয়া কেবল ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকে; উপযুক্ত পরিবেশ তৈরিতে আমরা উদাসীন হয়ে পড়ি। সন্তানের সাথে মা-বাবার সম্পর্ক হওয়া উচিত বন্ধুসুলভ। সে কোথায় যায়, কার সাথে মিশে বা কী শিখছে - সে বিষয়ে বিন্দুমাত্র ছাড় না দিয়ে সচেতন থাকা জরুরি। সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কার্যকর কিছু উপায়:
১. আচরণ সংশোধন: সন্তান অনুকরণপ্রিয়। তাই তাদের সামনে নিজেদের মার্জিত আচরণ ও ধৈর্য্য বজায় রাখা উচিত।
২. গুণগত সময় দান: ব্যস্ততার মাঝেও প্রতিদিন সন্তানের জন্য কিছুটা সময় রাখা, তাদের সাথে গল্প করা ও এক সাথে খাবার খাওয়া।
৩. নৈতিক শিক্ষা: শৈশব থেকেই সত্যবাদিতা, বিনয় ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া প্রতিটি মা-বাবার দায়িত্ব।
৪. নিয়মানুবর্তিতা: পড়াশোনা, খেলাধুলা ও ঘুমের জন্য একটি সঠিক রুটিন তৈরি করে দেওয়া।
৫. অনুপ্রেরণা: সন্তানের ভালো কাজের প্রশংসা করা এবং তাদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিয়ে আত্মবিশ্বাস বাড়ানো।
৬. শিক্ষাঙ্গনের খোঁজ: নিয়মিত শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা এবং পড়াশোনার পাশাপাশি তার সৃজনশীল বিকাশে সহায়তা করা। পরিবারই হলো সন্তানের প্রথম শিক্ষাকেন্দ্র, তাই এর পরিবেশ হতে হবে ইতিবাচক।
আমাদের মনে রাখা প্রয়োজন, সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যাওয়ার চেয়ে সন্তানকেই ‘সম্পদ’ হিসেবে গড়ে তোলা শ্রেষ্ঠ অর্জন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে- “তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষাস্বরূপ, আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার” (সূরা আনফাল: ২৮)।
আমাদের সন্তানরা হোক প্রকৃত চক্ষুশীতলকারী এবং ইহকাল ও পরকালের পরম পাথেয়- নাজাতের উসিলা।

[লেখক মোহাম্মদ সামসুদ্দিন, সহকারী শিক্ষক, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী