সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিশ্বম্ভরপুরে মানবিক সহায়তা বিতরণ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:০৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:০৬:০৪ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে মানবিক সহায়তা বিতরণ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার (১৬ ও ১৭ জুন) দুপুর ১২টায় উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি এ ধরনের সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাই ও আব্দুছ ছাত্তার, জেলা যুবদলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবাব মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী