সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৪:৫৫ অপরাহ্ন
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে দুর্যোগ প্রস্তুতি, বজ্রপাত ঝুঁকি হ্রাস এবং যুব নেতৃত্ব বিকাশে বাস্তবায়িত ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স উপদেষ্টা মোহাম্মদ সাজেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার। সভা সঞ্চালনা করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান। সভায় শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, কমিউনিটি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বজ্রপাত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করতে হবে। সভায় সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি এবং যুব স্বেচ্ছাসেবক হাসিনা বেগম ‘লাইট’ প্রকল্পের বিভিন্ন অর্জন, শিক্ষণীয় অভিজ্ঞতা এবং কমিউনিটিতে সৃষ্ট ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় প্রকল্পের আওতায় দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং নারী ও যুব নেতৃত্ব বিকাশে অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। এছাড়া নেপাল থেকে আগত অংশগ্রহণকারী, মেডিকেল ও পাবলিক হেলথ কর্মকর্তা, প্রকল্প সমন্বয়ক এবং ইরার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তাও বক্তব্য দেন। বক্তারা বলেন, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা তৈরিতে ‘লাইট’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি