সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৫:৫৩ অপরাহ্ন
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলন করেছে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক পরিষদ। মঙ্গলবার দুপুর ১টায় শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইংল্যান্ড প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুর আহমেদ। সংগঠনের সাংগঠনিক স¤পাদক মাও. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ফরিদুর রহমান ফরিদ, সিনিয়র সহ-সভাপতি ইরান উদ্দিন, ফারুক মিয়া, উপদেষ্টা রাধিকা রঞ্জন তালুকদার, রাজা মিয়া, জিয়াউর রহমান তুহিন, মো. হাসান মিয়া, সচেতন নাগরিক পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিতু মিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. তাকবীর হোসেন। পরে সর্বসম্মতিক্রমে মো. মঞ্জুর আহমেদকে সভাপতি, সিতু মিয়াকে সাধারণ স¤পাদক ও মাও. খলিলুর রহমানকে সাংগঠনিক স¤পাদক করে দুই বছর মেয়াদী ১৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। সব শেষে কমিটিতে স্থান পাওয়া সদস্য ও উপদেষ্টাদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরিষদের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা