সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:২৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:২৬:২৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় স্কুলছাত্রকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর (গণেশপুর) গ্রামের বাসিন্দা মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জুয়েলের ছোটভাই (শ্যালক) ও ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত ফাহিম মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাতক থেকে সিএনজি অটোরিকশাযোগে গোবিন্দগঞ্জে যান। সেখানে তিনি তার বড়ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় এক যুবক তার গ্রামের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ছাতকের বাসিন্দা বলে পরিচয় দেন। অভিযোগে বলা হয়, পরিচয় দেওয়ার পরপরই কোনো কারণ ছাড়াই রেদওয়ান নামের এক যুবক তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রেদওয়ান আহমদসহ দুইজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা বলেন, একজন স্কুলছাত্রকে প্রকাশ্যে শুধু বাড়ির পরিচয় দেওয়ার কারণে মারধর করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। একটি সভ্য সমাজে এ ধরনের আচরণের কোনো স্থান নেই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি