সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র আহত
- আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৩১:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:৩১:৪৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতকে সড়ক দুর্ঘটনায় তাহমিদ হোসেন (৯) নামের এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সে লামাপাড়া গ্রামের মো. শাহাব উদ্দিনের পুত্র।
স্থানীয় লোকজন জানান, মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে একটি নোহা গাড়ি তাকে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তার পাশে ছিটকে পরে। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি