দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৩৪:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:৩৪:৫০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ - এই স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপে উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৫৫৫টি সুবিধাভোগী পরিবারের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি