সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

ভারতীয় মদ ও পণ্যসহ যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:৫৫:০৯ অপরাহ্ন
ভারতীয় মদ ও পণ্যসহ যুবক গ্রেফতার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি গ্রামের সামনের সড়ক থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় মদ ও বিভিন্ন পণ্য সামগ্রীসহ মো. সালমান শাহ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামে। মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, উপজেলার আন্তরপুর গ্রামের বাসিন্দা মো. সালমান শাহ ভারত থেকে অবৈধভাবে মদ ও বিভিন্ন সামগ্রী এনে মঙ্গলবার সন্ধ্যায় তা ইছামারি গ্রামের সামনের সড়ক দিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ওইদিন সন্ধ্যা সাতটার দিকে সেখানে অভিযান চালানো হয়। একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা সাত বোতল ভারতীয় মদ, ছয় বোতল ওলিভ ওয়েল, চার প্যাকেট জিরা, ২০টি সাবান ও ১২টি ক্রিম জব্দ এবং মো. সালমান শাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী

ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী