সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জামায়াত এমপির ‘অরুচিকর’ শব্দ এক্সপাঞ্জ করলেন স্পিকার

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১২:০৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১২:০৭:১১ পূর্বাহ্ন
জামায়াত এমপির ‘অরুচিকর’ শব্দ এক্সপাঞ্জ করলেন স্পিকার
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের ব্যবহৃত কিছু শব্দকে ‘অরুচিকর ও অল্লীল’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাতিল) করার নির্দেশ দিয়েছেন ¯িপকার হাফিজউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে সংসদ সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার। বক্তব্য দেওয়ার সময় আব্দুস সাত্তার একটি উপমা ব্যবহার করেন, যাতে কিছু আপত্তিকর শব্দ ছিল। এ সময় স্পিকার তাৎক্ষণিক হস্তক্ষেপ করে তাকে সতর্ক করেন। স্পিকার বলেন, “সংসদে বক্তব্য দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হলো।” সংসদীয় নিয়ম অনুযায়ী, এক্সপাঞ্জ করা বক্তব্য বা শব্দ সংসদের আনুষ্ঠানিক নথিতে আর অন্তর্ভুক্ত থাকে না। এর আগে বাজেটের সমালোচনা করে আব্দুস সাত্তার বলেন, “উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রার কারণে সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের চাপ বাড়বে। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলতে থাকলে জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠবে।” তিনি দাবি করেন, সরকারের বর্তমান ঋণের পরিমাণ ২১ লাখ কোটি টাকার বেশি। বিশাল বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা বাড়লে বিনিয়োগ হ্রাস ও সুদের হার বাড়ার ঝুঁকি রয়েছে। মাদরাসা শিক্ষা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বাড়ানো হলেও মাদরাসা সরকারিকরণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা প্রতিটি উপজেলায় একটি করে মাদরাসা সরকারি করার দাবি জানাই। এ ছাড়া তিনি তার নির্বাচনী এলাকা নীলফামারীর ডোমার ও ডিমলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি জানান। সংসদ সদস্যদের লিখিত বক্তব্য পাঠ করার প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, সংসদীয় রেওয়াজ অনুযায়ী না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করা উচিত। একান্তই লিখে আনতে হলে স্পিকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে। তবে স্পিকারের এই সতর্কবার্তার পরও বেশ কয়েকজন সদস্যকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি