সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জেলার ৩৯৭ মন্ডপে হবে দুর্গাপূজা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৪ ১২:০৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৪ ০৯:০৮:২২ পূর্বাহ্ন
জেলার ৩৯৭ মন্ডপে হবে দুর্গাপূজা
জেলার ৩৯৭ মন্ডপে হবে দুর্গাপূজা স্টাফ রিপোর্টার :: আগামী ৮ অক্টোবর থেকে মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। দুর্গাপূজাকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবার জেলার ৩৯৭টি মন্ডপে হবে দুর্গাপূজা। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানাযায়, এবার সুনামগঞ্জের ১২ উপজেলার ৩৯৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে জেলায় পূজামন্ডপের সংখ্যা ছিল ৪২৬টি। গেলবারের চেয়ে ৩০টি ম-পের সংখ্যা কমেছে। সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা মিলে এবার ৪৯টি ম-প, ছাতক উপজেলায় ৩৪টি ম-প, জগন্নাথপুর উপজেলায় ৪১টি ম-প, দিরাই উপজেলায় ৬০টি ম-প, শান্তিগঞ্জ উপজেলায় ২১টি ম-প, জামালগঞ্জ উপজেলায় ৪৫টি ম-প, বিশ^ম্ভরপুর উপজেলায় ২৫টি ম-প, শাল্লা উপজেলায় ২৬টি ম-প, তাহিরপুর উপজেলায় ২৭টি ম-প, দোয়ারাবাজার উপজেলায় ১৯টি ম-প, ধর্মপাশা উপজেলায় ১৯টি ম-প এবং মধ্যনগর উপজেলার ৩১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে, দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পিএসসি লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ; বিভিন্ন পূজামন্ডপে সভাপতি-সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অপরদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম। মঙ্গলবার বিকাল ৩টায় পুলিশ লাইন্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের বিভিন্ন প্রস্তুতির বিষয় তুলে ধরেন। এছাড়া সভায় যোগদানকৃত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিষয় সতর্ক থাকার জন্য সকলকে আহ্ববান জানান। দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে সকল প্রস্তুতি গ্রহণসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক রাখার জন্য তিনি আহবান জানান। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, জেলা সকল থানার অফিসার ইনচার্জসহ সুনামগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইমাম মোয়াজ্জিন পরিষদ, জমিয়াতুল উলামা ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন