সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৪৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৪৪:৪১ অপরাহ্ন
রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিট কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে শহরের জামাইপাড়া এলাকায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। সংশ্লিষ্টরা জানান, ব্রিটিশ রেড ক্রসের ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর ৭ লাখ টাকার অনুদানে ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মিজানুর রহমান চৌধুরী বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও গতিশীল হবে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে একটি আধুনিক ও বহুমুখী ভবন নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন ভবনে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের পাশাপাশি একটি আধুনিক ব্লাড ব্যাংক এবং মাতৃমঙ্গল কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সুনামগঞ্জের মানুষ জরুরি রক্তসেবা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন মানবিক সেবা আরও সহজে পাবেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে মানবসেবায় কাজ করে যাচ্ছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সুনামগঞ্জবাসীর সহযোগিতায় এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আপাতত ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে ভবন নির্মাণের কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি, সহসভাপতি নূরুল ইসলাম সাজু, সাবেক সিভিল সার্জন ডা. মনোওয়ার আলী, সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, অ্যাডভোকেট শামীম আহমদ, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, সাবেক ছাত্রনেতা রায়হান উদ্দিন, ইমদাদুল হক চৌধুরী, আশরাফ হোসেন লিটনসহ রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন