সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মডেল ইউনাইটেড ন্যাশনস বিষয়ক কর্মশালা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৭:২৮ পূর্বাহ্ন
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মডেল ইউনাইটেড ন্যাশনস বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার :: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে সুনামগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছায়া জাতিসংঘ (মডেল ইউনাইটেড ন্যাশনস) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজী মকবুল পুরকায়স্থ (এইচএমপি) উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ, কূটনীতি এবং জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। একই সঙ্গে আগামী ২৫ থেকে ২৭ জুন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয় এবং অংশগ্রহণে উৎসাহিত করা হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ছাত্র উপদেষ্টা চয়ন দাস। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মো. হাসান, বর্তমান সভাপতি মেহজেবীন চৌধুরী, সহ-সভাপতি বায়েজিদ হাসান, আন্তর্জাতিক স¤পাদক রাফাত আহমদ চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। বিভিন্ন সেশনে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থা, আন্তর্জাতিক কূটনীতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীরা মডেল ইউনাইটেড ন্যাশনস কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য আয়োজক কমিটি মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান এমিরেটাস ড. তৌফিক রহমান চৌধুরী, চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা কর্মশালাগুলো সফলভাবে আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, সংগঠনটি নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিসংঘ, কূটনীতি, নেতৃত্ব ও বৈশ্বিক নাগরিকত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি