সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি
উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:১২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:১৯:৫৬ পূর্বাহ্ন
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক
স্টাফ রিপোর্টার::
এক হাজার পিস ইয়াবার চালানসহ মাদক ডিলার খ্যাত জুলাইযোদ্ধা নাজমুল হাসান হিমেলকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ১৭ জুন মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদরাসার সামনে থেকে তাকে ইয়াবার চালানসহ আটক করে দোকানঘরের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে ক্ষুব্ধ জনতা উত্তম-মধ্যম দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় সে মাদক কারবারের কথা স্বীকার করে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই আন্দোলনে যুক্ত বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুদা হিমেল মামলা করে স্থানীয় নীরিহ মানুষদের নানাভাবে হয়রানি করে। তিনি জুলাই আন্দোলনে মামলার বাদী এবং ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী একজন স্থানীয় নেতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে হিমেল একজন মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত। ভারত থেকে ইয়াবার চালান এনে বিভিন্ন স্থানে বিক্রি করেন। ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। কিছুদিন আগে মাদকপ্রতিরোধ কমিটি গঠন করে নিজেই এই ব্যানারে মাদক কারবার শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ। এভাবে নিজেকে জুলাইযোদ্ধা পরিচয়ের প্রভাবে মাদক কারবার আরো বিস্তৃত করেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করেন। ইউনূস সরকারের সময় এলাকায় ত্রাস বনে গিয়েছিলে বলে এলাকাবাসীর অভিযোগ আছে। তাই এলাকার মানুষ তার ভয়ে তটস্থ থাকতেন। গত মঙ্গলবার রাতে ভারত সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে ইয়াবার চালান নিয়ে ফেরার সময় হাতেনাতে তাকে ধরে ফেলেন তাহিরপুর উপজেলার পুরান লাউড়েরগড় গ্রামের বিএনপির স্থানীয় লোকজনসহ এলাকাবাসী। তাকে তল্লাশি করে বিপুল ইয়াবা পাওয়া যায়। এসময় দোকানের খুঁটির সঙ্গে বেঁধে তাকে উত্তম-মধ্যম দেন স্থানীয় জনতা। খবর পেয়ে ইয়াবার চালানসহ পুলিশ তাকে ধরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য ও লাউড়েরগড় গ্রামের মোস্তফা মিয়া বলেন, এলাকার মানুষ মঙ্গলবার রাতে বিশ্বম্ভরপুরের যুবক নাজমুল হুদা হিমেলকে আটক করে। তার কাছে বিপুল ইয়াবা পাওয়া যায়। সে জনতার হাতে ব্যাপক মার খেয়েছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় তার কাছ থেকে প্রায় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমদ বলেন, হিমেল এলাকায় একজন জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত। তিনি ৫ আগস্টের পর মামলার আসামি হয়ে এলাকার নিরপরাধ মানুষদের হয়রানি করেছেন। মাদকের কারবারসহ নানা অপরাধে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। গতরাতে তাহিরপুর সীমান্তে তাকে ইয়াবার চালানসহ জনতা আটক করে পুলিশে দিয়েছে। তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মোখলেছ বলেন, জনতার হাতে এক ইয়াবা কারবারি আটক হয়েছে খবর পেয়ে আমরা বিশ্বম্ভরপুরের হিমেল নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা, একটি সাড়ে তিন লক্ষ টাকার কাগজপত্রবিহীন মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন