সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি : দুই ফার্মেসিকে জরিমানা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:১২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:১২:৫১ পূর্বাহ্ন
মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি : দুই ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে দুইটি ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলকাটা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও প্রদর্শন, ইনসুলিনসহ তাপ-সংবেদনশীল ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করা এবং সরকারি অনুমোদনহীন বিদেশি ঔষধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ড্রাগ অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় দুই ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং ফার্মেসি মালিকদের সচেতন করতে জেলা জুড়ে প্রশাসনের নজরদারি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক