সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে জিংকসমৃদ্ধ ধান চাষে প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:১৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:১৬:০২ পূর্বাহ্ন
মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে জিংকসমৃদ্ধ ধান চাষে প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে জিংকসমৃদ্ধ ধানের আবাদ বাড়ানোর উদ্যোগ জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে শান্তিগঞ্জে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জিংক বায়োফর্টিফাইড ধান উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেডের বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবিব। প্রশিক্ষণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানী ড. মো. রেজওয়ান জিঙ্ক বায়োফর্টিফাইড ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। এছাড়া পুষ্টি, বায়োফর্টিফিকেশন, জিংকসমৃদ্ধ ধানের গুরুত্ব এবং মাঠপর্যায়ে এ প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক