সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:২০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:২০:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার
সুনামকণ্ঠ ডেস্ক :: শাল্লা থানার আলোচিত ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৫) চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার (১৭ জুন) রাতে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরের দরবার মার্কেটসংলগ্ন রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৯ সিলেটের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সুমন মিয়া শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। র‌্যাব জানায়, নিহত ছাদির হোসেন (৩৮) ঢাকায় হকারি করতেন। ঈদুল আজহায় কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি যান। স্থানীয় বিভিন্ন সামাজিক ও গ্রাম্য বিষয় নিয়ে তার পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের বিরোধ ছিল। মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মে রাত সাড়ে ১১টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ছাদির হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১ জুন শাল্লা থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার প্রধান আসামি সুমন মিয়া চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে রয়েছেন। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চান্দগাঁও থানার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক