সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১১:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:০৬:১৪ অপরাহ্ন
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে পৌর শহরের নতুনপাড়া এলাকায় আয়োজিত নজরুল সংগীত কর্মশালার মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ সংস্কৃতি, সংগীতচর্চা ও বাঙালির ঐতিহ্য বিকাশের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক প্রিয়া পাল। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বুলবুল সংগীত নিকেতনের পরিচালক প্রীতি ভূষণ চক্রবর্তী। তিনি প্রশিক্ষণার্থীদের নজরুল সংগীতের নান্দনিকতা, শুদ্ধ বাণী, সুর ও পরিবেশনার বিভিন্ন দিক স¤পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তবলায় সহযোগিতা করেন সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের তবলা প্রশিক্ষক অমিত বর্মণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক মাকসুদুর রহমান দিপু। সভাপতির বক্তব্যে প্রিয়া পাল বলেন, আমাদের মূল লক্ষ্য নতুন প্রজন্মের কোমলমতি শিশুদের মধ্যে সুস্থ ও শুদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটানো। নজরুল সংগীত আমাদের চেতনা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশুরা যেন আমাদের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন না হয়, সে লক্ষ্যে প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাবে। তিনি আরও বলেন, প্রথম দিনেই প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় নতুন উৎসাহ জুগিয়েছে। উদ্বোধনী কর্মশালায় স্থানীয় বিপুলসংখ্যক শিশু-কিশোর প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন