সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা ফারুক আহমদ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:১৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:১৬:০৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা ফারুক আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ নবগঠিত শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার দুপুরে শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে গিয়ে তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে তারা রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য অপরিহার্য। ফারুক আহমদ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও জাতির দর্পণ। মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং উন্নয়নের চিত্র তাদের মাধ্যমেই দেশবাসীর সামনে উঠে আসে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন দায়িত্ব গ্রহণ করেছে। সরকারের উন্নয়ন কর্মকা-, জনকল্যাণমূলক উদ্যোগ এবং স্থানীয় সমস্যার সমাধানে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি জবাবদিহিমূলক সমাজব্যবস্থা গড়ে উঠুক, সেটিই আমরা চাই। তিনি আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলার মানুষের ভালোবাসায় আমি দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তবে সে সময় নানা সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত অনেক কাজ স¤পন্ন করতে পারিনি। এখন জনগণের সেবা করার আরও একটি সুযোগ চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা সহায়ক হবে বলে বিশ্বাস করি।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা জুয়েল রানা, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সাব্বির আহমদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা সারোয়ার খান লাহিম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজি জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এম এম ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর স¤পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান জামী এবং কার্যনির্বাহী সদস্য কুহিনূর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান ও তোফায়েল আহমদ। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী