সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: রাতের আঁধারে তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন চালানোর প্রতিবাদে ও ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে যাদুকাটা নদীর বালু শ্রমিক সমবায় সমিতি ও এলাকাবাসীর আয়োজনে শ্রমিক, ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন। বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় যাদুকাটা নদী ব্যাবসায়ী ও শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সাহিদ, সাধারণ স¤পাদক হাকিকুল ইসলাম, মোস্তাক মিয়া, মাসুক মিয়া, সুহেল মিয়া, বাছির মিয়া, জয় মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীদের সাথে একাত্মতা পোষণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কর্মসূচিতে বক্তাগণ বলেন, বালুখেকো সিন্ডিকেট রাত বাড়লেই যাদুকাটা নদীতে শত শত ড্রেজার চালিয়ে যাদুকাটা নদীকে সাগরে পরিণত করছে। শুধু তাই নয় নদীর পাড় কেটে বিলীন করছে গ্রামের পর গ্রাম। বসতবাড়ি হারিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার পরিবার আর কর্মহীন হয়ে পড়েছেন বালু উত্তোলনের কাজের সাথে জড়িত শ্রমিকরা। বালুখেকোরা শ্রমিকদের পেটে লাথি মেরে কোটো কোটি টাকার মালিক হচ্ছে। তা কোনোভাবে সহ্য করা হবে না। ড্রেজার বন্ধ না হলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে শ্রমিক ও নদীর পাড়ের বাসিন্দাদের স্বার্থে। কোনো ছাড় দেয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন